গজারিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে আহত ২
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুইজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকালে জামালদি বাসস্ট্যান্ড সংলগ্ন একটি মার্কেটে এ দুর্ঘটনা ঘটে বলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদুর কবির জানান।
আহত দোকান কর্মচারী মো. রাসেল (২৫) ও আফদান হোসেনকে (৩৫) চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
সাইদুর কবির বলেন, বকাল সাড়ে ৩টার দিকে মাহমুদা এন্টারপ্রাইজ নামে দোকানে রাখা সিলিন্ডার বিস্ফোরণ হয়।এতে দোকানে আগুন ধরে গেলে ওই দুইজন আহত হয়। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে
এ ঘটনায় পাশের আরেকটি দোকানের অর্ধেক পুড়ে গেছে বলে জানান তিনি।
