২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে ট্রাকের ধাক্কায় আচার বিক্রেতা নিহত

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক আচার বিক্রেতা নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2016, 11:52 AM

Updated : 20 Aug 2022, 01:14 PM

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, সোমবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জের পোস্তগোলা প্রথম বুড়িগঙ্গা সেতুতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কামরুল ইসলামের (৫০) বিস্তারিত পরিচয় জানা যায়নি।  

বাচ্চু মিয়া বলেন, সেতুর উপর আচার বিক্রি করার সময় দ্রুতগামী একটি ট্রাক কামরুলকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শাহবাগ থানায় আইনি প্রক্রিয়া শেষ করে ময়নাতদন্ত ছাড়াই নিহতের লাশ তার স্বজনরা নিয়ে গেছেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।