২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনারগাঁওয়ে নৌকাডুবিতে স্কুলছাত্রীর মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে শিক্ষার্থীসহ অন্তত ২০ জন। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2016, 07:47 PM

Updated : 20 Aug 2022, 01:14 PM

সোমবার সকালে নদের পঞ্চমীঘাট এলাকায় এ ঘটনা ঘটে বলে সোনারগাঁও থানার ওসি মো. মঞ্জুর কাদের।

মৃত সুমাইয়া আক্তার উপজেলার সাদীপুর ইউনিয়নের বাসিন্দা ও পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী ছিল।

আহতদের মধ্যে পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদা আক্তার, হাসি, দিলারা ছাড়া অন্যদের নাম জানা যায়নি। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি মঞ্জুর বলেন, সোমবার সকাল ৯টার দিকে একটি নৌকায় নদী পারাপার হচ্ছিল ২০/২৫ জন শিক্ষার্থী ও স্থানীয়রা।

“এক পর্যায়ে বৈরী আবহাওয়া ও প্রচণ্ড স্রোতের মধ্যে নৌকাটি ডুবে যায়। এ সময় বেশিরভাগ যাত্রী সাঁতরে উঠে আসলে সুমাইয়া তলিয়ে যায়।”

প্রায় দুই ঘণ্টা পর পুলিশ ও এলাকাবাসী সুমাইয়ার লাশ উদ্ধার করে বলে জানান তিনি।

নৌকাডুবির ঘটনায় পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের মঙ্গলবারের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম।