২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুগঞ্জে সংঘর্ষে নিহত ১

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুইদল গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১০ জন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2016, 02:45 PM

Updated : 20 Aug 2022, 12:43 PM

রোববারে দুপুরে উপজেলার তালশহর পশ্চিম পাড়া এলাকায় এ সংঘর্ষ হয় বলে জানান আশুগঞ্জ থানার ওসি মুহাম্মদ সেলিম উদ্দিন।

নিহত কবির মিয়া (৪০) তালশহর খতিব বাড়ির মহব্বত আলী মিয়ার ছেলে।

আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি বলেন, ক্রিকেট খেলা নিয়ে খতিব বাড়ি ও দিদার বকস বাড়ির লোকজনের মধ্যে বিরোধ চলছে। এর জেরে রোববার সকালে খতিব বাড়ির ইসরাইলকে তালশহর বাজারে লাঞ্ছিত করে দিদার বকস বাড়ির লোকজন।

“এরপর দুপুরে দুই পক্ষের সংঘর্ষে কবির মিয়াসহ ১১ জন আহত হন। আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কবিরকে মৃত ঘোষণা করেন।”

 ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।