গ্রীষ্মের টমেটো বাজারে
শীতের পরিচিত টমেটোর গ্রীষ্মকালীন জাত বাজারে উঠতে শুরু করেছে। এই নাবি জাতের টমেটোর চাহিদা দেশব্যাপী।
দিনাজপুরের কয়েকটি স্থানে গড়ে উঠেছে এই টমেটোর বাজার। তবে সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের গর্ভেশ্বরী নদীর তীরে ঘেঁষে বসে সবচেয়ে বড় বাজারটি। এখানে ভোর থেকে দুপুর পর্যন্ত চলে টমেটোর বেচা-কেনা।
স্থানীয় কৃষক জয়রাম ও মহিবুল জানান, দিনাজপুরের সদর উপজেলার শেখপুরা, গাবুড়া, রাজারামপুর, কিষাণ বাজার, পাঁচবাড়ি এলাকা গ্রীষ্মকালীন এই টমেটো চাষে নাম কুড়িয়েছে।
দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক গোলাম মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, দিনাজপুরে এবার ২ হাজার ৮৪৪ হেক্টর জমিতে নাবি জাতের এই টমেটো চাষ হয়েছে।
এই কৃষি কর্মকর্তা জানান, গ্রীষ্মে উৎপাদিত এই টমেটো চাষে কৃষকরা আর্থিকভাবে লাভবান হচ্ছে।
সংরক্ষণের জন্য হিমাগার থাকলে এই টমেটো চাষের পরিধি বৃদ্ধির পাশাপাশি কৃষকরাও লাভবান হবেন বলে মনে করেন তিনি।
