কক্সবাজারে ৭টি ইউপির ৩টি বিএনপির
কক্সবাজারের পেকুয়া উপজেলার ৭টি ইউনিয়নের চেয়ারম্যান পদে বিএনপির ৩ জন, আওয়ামী লীগের ২ জন এবং ২ স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা এ ফলাফল ঘোষণা করেন বলে জানান পেকুয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন।
এর মধ্যে পেকুয়া সদর ইউনিয়নে বিএনপির প্রার্থী বাহাদুর শাহ ১০ হাজার ৬১২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী কামাল হোসেন পেয়েছেন ৭ হাজার ২৬৬ ভোট।
মগনামা ইউনিয়নে বিএনপির প্রার্থী শরাফত উল্লাহ ওয়াসিম ৩ হাজার ৭৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির ইউনুস চৌধুরী পেয়েছেন ২ হাজার ৪৫০ ভোট।
শিলখালী ইউনিয়নে বিএনপির প্রার্থী নুর হোছাইন ৩ হাজার ৭৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী কাজীউল ইসলাম পেয়েছেন ৩ হাজার ২৫৫ ভোট।
রাজাখালীতে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নুর ৪ হাজার ৪৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আজমগীর চৌধুরী পেয়েছেন ২ হাজার ৯২৭ ভোট।
টইটং ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী জাহেদুল ইসলাম চৌধুরী ৫ হাজার ২৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শহীদুল্লাহ পেয়েছেন ৩ হাজার ৪৪৪ ভোট।
উজানটিয়ায় আওয়ামী লীগের প্রার্থী শহীদুল ইসলাম ৪ হাজার ৫৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী রেজাউল করিম পেয়েছেন ২ হাজার ৬৩১ ভোট।
বারবাকিয়ায় স্বতন্ত্র প্রার্থী বদিউল আলম বদি ৩ হাজার ৭৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী জিএম আবুল কাশেম পেয়েছেন ৩ হাজার ৪৪৩ ভোট।
বেসরকারিভাবে নির্বাচিত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে রাজাখালী ইউনিয়নের ছৈয়দ নুর আওয়ামী লীগের রাজনীতির এবং বারবাকিয়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী বদিউল আলম বদি জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত।
