২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ইউপিতে বিজয়ী পক্ষের’ হামলায় এক নারী নিহত

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতায় এক নারী নিহত হয়েছে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2016, 12:06 AM

Updated : 20 Aug 2022, 12:21 PM

বৃহস্পতিবার রাতে বারুলিয়া গ্রামে এই ঘটনায় ওই নারীর স্বামী ও ছেলেমেয়েসহ পাঁচজন আহত হয়েছে।

নিহত নমিছা বেগম (৫০) ওই গ্রামের ইমাম শেখের স্ত্রী।

আহতরা হলেন, ইমাম শেখ, তার ছেলে আমিনুর শেখ, হাবু শেখ ও মেয়ে কমলা বেগম এবং শিল্পী আক্তার। তাদের শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দৌলতপুর থানার ওসি নাজমুল নিশাদ জানান, দ্বিতীয় দফা ইউপি নির্বাচনে বাঘুটিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য পদে তোতা মিয়া জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শিপন শেখ।

‘ইমাম শেখ নির্বাচনে শিপন শেখের সমর্থক হওয়ায় তোতা মিয়া ইমামের প্রতি ক্ষিপ্ত ছিলেন।

‘রাতে বারুলিয়া গ্রামে তোতা মিয়া ও তার সমর্থকেরা বিজয় মিছিল পারুলিয়া গ্রামে যান। এক পর্যায়ে রাত সাড়ে ৮টার দিকে তোতা মিয়া ও তার কর্মী-সমর্থকরা ইমাম শেখের পরিবারের ওপর লাঠিসোটা নিয়ে হামলা চালায়।’

এতে নমিছা বেগমসহ তার স্বামী ও সন্তানেরা আহত হন। পরে তাদের শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নমিছাকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে উল্লেখ করে ওসি বলেন, ‘এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।’