ভোলার ৬ ইউপির নির্বাচন স্থগিত
সীমানা জটিলতায় ভোলার বোরহানউদ্দিন,লালমোহন ও চরফ্যাশন উপজেলার ছয় ইউনিয়নের নির্বাচন স্থগিত করা হয়েছে।
উচ্চ আদালতের নির্দেশে সোমবার এ ইউনিয়নগুলোর নির্বাচন স্থগিত করা হয় বলে জানান জেলা নির্বাচন কর্মকর্তা মো. হেলাল উদ্দিন খান।
স্থগিত ইউনিয়নগুলো হচ্ছে বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ও বড় মানিকা, লালমোহন উপজেলার রমাগঞ্জ ও বদরপুর এবং চরফ্যাশন উপজেলার চর মানিকা ও রসুলপুর।
ফলে মঙ্গলবার এ ইউনিয়নগুলোতে ভোটগ্রহণ হবে না।
সীমানা নিয়ে জটিলতাসহ বিভিন্ন সমস্যায় উচ্চ আদালতে ছয়টি রিটের প্রেক্ষিতে হাই কোর্টের আদেশে ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন।
নির্বাচন কর্মকর্তা হেলাল উদ্দিন খান বলেন, সোমবার দুপুরে নির্বাচন স্থগিত বিষয়ে উচ্চ আদালতের আদেশের কপি পেয়েছি। ফলে মঙ্গলবার ভোলার বাকি ৩৬ ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।
