২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেড় বছরের ছেলেকে গলাকেটে হত্যা

কিশোরগঞ্জ সদর উপজেলায় নিজের দেড় বছর বয়সী ছেলেকে দা দিয়ে গলাকেটে হত্যা করেছেন ‘মানসিক ভারসাম্যহীন’ এক নারী।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2016, 04:49 PM

Updated : 20 Aug 2022, 12:03 PM

শনিবার দুপুরে উপজেলার মারিয়া ইউনিয়নের প্যারাভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান কিশোরগঞ্জ মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন।

নিহত মাহাথির (১ বছর ৬ মাস) করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের টামনি আকন্দপাড়া গ্রামের কৃষক আবুল কালামের ছেলে।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মা সালমা খাতুনকে আটক করেছে পুলিশ।

ওসি বলেন, সালমা মাহাথিরকে হত্যার পর রক্তাক্ত দা নিয়ে বাইরে গেলে স্বজনদের চোখে পড়ে। পরে তারা পুলিশে খবর দেয়।

“সালমা কিছুটা অপ্রকৃতস্থ। ছেলে মাহাথিরের জন্মের পর সমস্যা বেড়ে যাওয়ায় চিকিৎসার জন্য শ্বশুর বাড়ির লোকজন তাকে বাবার বাড়ি প্যারাভাঙ্গায় পাঠিয়ে দেয় বলে স্বজনরা জানিয়েছে।”

এক মাস আগেও সালমা শিশুটিকে পানিতে ফেলে দিয়েছিলেন বলেও জানান ওসি।