২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাস ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে মাদারীপুরে নিহত ৩

মাদারীপুর সদর উপজেলার কলাবাড়ীতে বাস ও অটোরিকশার মুখোমুখি সংর্ঘষে তিনজন নিহত ও একজন আহত হয়েছে।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2016, 03:44 PM

Updated : 20 Aug 2022, 12:03 PM

নিহতরা হলেন লুৎফর সিকদার, শরিফুল ইসলাম ও মিরজন বেপারী (৩০)

শরিফুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং শিবচর উপজেলার বাহেরচর গ্রামের ইসমাইল হোসেন বাবুলের ছেলে।

লুৎফর সিকদারের বাড়ি সদর উপজেলার বাজিতপুর গ্রামে। মিরজন বেপারীর (৩০) বাড়ি রাজৈর উপজেলার মোল্লাকান্দি গ্রামে।

সদর থানার ওসি জিয়াউল মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে টেকেরহাটমুখী একটি টেম্পোর সাথে বরিশালমুখী ঈগল পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

“এ সময় তিন টেম্পোযাত্রী ঘটনাস্থলেই নিহত হন।”

এছাড়া গুরুতর আহত সাতক্ষীরার আশাশুনি উপজেলার তেঁতুলিয়া গ্রামের সোনা গাজীকে (৩০) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসক অখিল সরকার।