যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
যুদ্ধাপরাধের অভিযোগে আদালতে দোষী সাব্যস্ত জামায়াত নেতাদের সম্পদ শিগগিরই বাজেয়াপ্ত করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
এছাড়া তাদেরকে তৃতীয় শ্রেণির নাগরিক হিসাবে গণ্য করে জাতীয় সংসদে আইন পাশ করা হবে বলেও জানান এই মন্ত্রী।
বুধবার বিকেলে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের তাজপুর সরকার বাড়ির উদ্যোগে অর্ধশতাধিক বিএনপি-জামায়াত নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান অনুষ্ঠানে সাংবাদিকদের এ বলেন তিনি।
মন্ত্রী বলেন, “ওইসব তৃতীয় শ্রেণির নাগরিকের পরিবারের সদস্যদের ভোটাধিকার থাকবে না; তারা নির্বাচনে অংশ নিতে এবং সরকারি চাকরি পাবে না।”
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল আজিদ মাস্টার, ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাজু দেওয়ান।
