২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জে মাদক পাচার মামলায় দুই নারীসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2016, 06:25 PM

Updated : 20 Aug 2022, 11:55 AM

এছাড়া তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাস করে কারাভোগ করতে হবে।   
দণ্ডিতরা হলেন মাদারীপুরের শিবচর উপজেলার আলেপুর গ্রামের মৃত ইকবাল হোসেনের স্ত্রী পারুল আক্তার (৫০), শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী আছমা বেগম (৪৭) ও ঝালকাঠির নলছিটি উপজেলার ডুবিল গ্রামের শাহজাহান আলীর ছেলে মঞ্জু মিয়া (৪০)।

মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ইমান আলী শেখ এ রায় ঘোষণা করেন বলে জানান অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সিরাজুল ইসলাম।

মামলার বরাত দিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০০৫ সালের ২৬ মে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোলচত্বর এলাকা থেকে ৯০ গ্রাম হেরোইনসহ পারুল ও আছমাকে করে পুলিশ। এ ঘটনায় পারুল ও আছমাসহ তিনজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়।

রায় ঘোষণার সময় আসামি মঞ্জু মিয়া উপস্থিত ছিলেন। পারুল ও আসমা পলাতক রয়েছেন বলে জানান তিনি