গোপালগঞ্জে শ্রমিক নেতা হত্যা: অভ্যন্তরীণ বাস বন্ধ
গোপালগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি সাইদুর রহমান বাসুর হত্যার জেরে অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। তবে দূরপাল্লার বাস চলছে।
এদিকে এ ঘটনায় নিহতের ছোট ভাই জাসু শেখ বাদী হয়ে বৃহস্পতিবার রাতে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা করেছেন।
মামলায় ১৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় আরও ১২ জনকে আসামি করা হয়েছে বলে জানান সদর থানার ওসি মো. সেলিম রেজা।
শুক্রবার বাদ জুম্মা পুলিশ পাহারায় বাসুর লাশ ফকিরকান্দি গ্রামের পারিবারিক কবরস্থান দাফন করা হয়েছে বলে জানান ওসি।
ওসি আরও জানান, এ হত্যার ঘটনায় বৃহস্পতিবার ইমাম শেখ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
গত বুধবার দুর্বৃত্তদের হামলায় আহত হন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের মেয়াদোত্তীর্ণ কমিটির সভাপতি সাঈদুর রহমান বাসু (৪৫)। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বহস্পতিবার তার মৃত্যু হয়।
“শ্রমিকরা বাস চলাচল বন্ধ রেখেছেন। আমরাও এতে সমর্থন জানিয়েছি।
“বিকাল ৩টা থেকে শুধু দূরপাল্লার বাস চলাচল শুরু হলেও অভ্যন্তরীণ রুটে বন্ধ রয়েছে। এছাড়া গোপালগঞ্জের উপর দিয়ে সব জেলার বাসও চলাচল করছে।”
শুক্রবার দুপুরে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন অফিসে বাসুর মরদেহ আনা হয়। সেখানে শ্রমিকসহ সর্বস্তরের মানুষ তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন বলে জানান ইলিয়াস হোসেন।
