বিদ্যালয় ঝুঁকিপূর্ণ, মাঠে পাঠদান
বাগেরহাটে প্রায় তিনশ প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ ঘোষণা করলেও তিন বছরেও অবস্থার তেমন অগ্রগতি হয়নি।
ঝুঁকি এড়াতে বিদ্যালয় কর্তৃপক্ষগুলো শিশুদের বিকল্প ঘর তৈরি করে পাঠদানের ব্যবস্থা করেছে।
টিনশেড নির্মিত অস্থায়ী ঘরে ক্লাস করার সময় গরমে শিশুদের চরম ভোগান্তিতে পড়তে হয়। কোনো কোনো ক্ষেত্রে অসুস্থ হওয়ার ঘটনা ঘটে।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেও কোনো সমাধান হয়নি।
বাসাবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, তিনতলা ভবনটির কলাম, দেওয়ালে ফাটল ধরেছে। এখানে সেখানে পলেস্তারা খসে পড়েছে।
কোথাও কোথাও কলামের পলেস্তারা খসে ভেতরের লোহার রড বেরিয়ে এসেছে।
বাগেরহাট শহরের বাসাবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহানা বুলবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকার সাভারে রানা প্লাজা ধসের পর এই স্কুল ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে।
“এরপর থেকে আমরা শিশুদের জন্য মাঠে টিনশেডের একটি ঘর নির্মাণ করে ক্লাস নিচ্ছি। আর ভবনের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে আমরা দাপ্তরিক কাজ করছি।”
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার সমাদ্দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০১৩ সালের মে মাসে জেলার নয়টি উপজলায় ২৮৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়।
“ঝুঁকিপূর্ণ স্কুলগুলোতে টিনশেড দিয়ে অস্থায়ী ঘর নির্মাণ করে শিশুদর পাঠদান করা হচ্ছে।”
তবে গরমের সময় শিশুদের সীমাহীন কষ্ট হয়। ইতোমধ্যে কয়েকটি স্কুলের জন্য দরপত্র আহান করা হয়েছে বলে জানান তিনি।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস জানায়, জেলার নয়টি উপজলায় এক হাজার ১২১টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। ২০১৩ সালর মে মাসে ২৮৬টি বিদ্যালয়কে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়।
এরমধ্য রয়েছে সদর উপজেলায় ৩৯টি, ফকিরহাটে ২৯টি, মাল্লাহাটে ১৯টি, চিতলমারীতে ১৫টি, কচুয়ায় ২০টি, শরণখালায় ১৬টি, রামপালে ১২টি, মংলায় ২৭টি এবং মোরেলগঞ্জে ১৭২টি।
