২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৈয়দপুরে আবার মেয়র হলেন বিএনপির আমজাদ

নীলফামারীর সৈয়দপুর পৌরসভায় বিএনপি মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র আমজাদ হোসেন সরকার ভজে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2016, 07:49 PM

Updated : 20 Aug 2022, 11:33 AM

স্থগিত চার কেন্দ্রের ভোটগ্রহণ শেষে মঙ্গলবার রাতে রির্টানিং কর্মকর্তা মো. জিলহাজ উদ্দিন এ ফলাফল ঘোষণা করেন।

ধানের শীষ প্রতীক নিয়ে আমজাদ হোসেন পেয়েছেন ২৯ হাজার ৯১২ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রাথী সাখাওয়াৎ হোসেন খোকন পেয়েছেন ২২ হাজার ৬৫ ভোট।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে সৈয়দপুরের মোট ৩২টি কেন্দ্রের মধ্যে ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টাসহ গোলযোগের ঘটনায় চারটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়। 

মঙ্গলবার ওই কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ শেষে ৩২টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়।