দিনাজপুরে ফের মেয়র বিএনপির জাহাঙ্গীর
দিনাজপুর পৌরসভার নির্বাচনে বিএনপি মনোনিত মেয়র প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম পুনরায় নির্বাচিত হয়েছেন।
সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সৈয়দ জাহাঙ্গীর আলম ৩৯ হাজার ৫৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুল ইসলাম (নৌকা) পেয়েছেন ২৪ হাজার ৫৩৪ ভোট।
গত নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী তৈয়ব উদ্দিন চৌধুরীর বিপক্ষে সৈয়দ জাহাঙ্গীর আলম প্রায় ১৪ হাজার ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত হয়েছিলেন।
