জামালপুরে জাপা প্রার্থীর ভোট বর্জন
জামালপুর পৌরসভায় অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী খন্দকার হাফিজুর রহমান বাদশা।
বুধবার সকালে জামালপুর জেলা স্কুল কেন্দ্রে ভোট দিতে এসে তিনি এ ঘোষণা দন।
তিনি সাংবাদিকদের বলেন, “জেলা স্কুল কেন্দ্রে আমি নিজের ভোটটিই দিতে পারিনি। আরও অনেক কেন্দ্রে আমাকে ঢুকতে দেওয়া হয়নি। আওয়ামী লীগ প্রার্থীর কর্মীরা কেন্দ্রে কেন্দ্রে ঢুকে ব্যালটে সিল মারছে।”
সুষ্ঠু ভোট হচ্ছে না দাবি করে ভোট বর্জনের ঘোষণা দেন হাফিজুর রহমান বাদশা।
তবে এখনও নির্বাচনে রয়েছেন বিএনপি, আওয়ামী লীগসহ স্বতন্ত্র প্রার্থীরা।
