২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলঢাকায় ৩ যুবলীগ নেতাকে বহিষ্কার

দলীয় নিদের্শনা অমান্য করে পৌর নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচার চালানোয় নীলফামারীর জলঢাকা উপজেলা যুবলীগের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2015, 07:32 PM

Updated : 22 Aug 2022, 02:20 PM

বহিষ্কৃতরা হলেন জলঢাকা পৌর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শফিকুল ইসলাম পলাশ, লাভলুর রশিদ ও মৃনাল বিশ্বাস।

বুধবার জলঢাকা উপজেলা যুবলীগ কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠকে এ কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন খান ঘোষণা দেন বলে জানান উপজেলা যুবলীগের আহ্বায়ক সারোয়ার হোসেন সাদের।

একইসঙ্গে তাকে দলীয় প্যাডে বহিষ্কারের আদেশ জারিও নির্দেশ দেয় বলে জানান তিনি।

সারোয়ার হোসেন সাদের বলেন, পৌর নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীকে সমর্থন না করে বিদ্রোহী প্রার্থী ইলিয়াস হোসেন বাবলুর পক্ষে প্রচারে অংশ নেওয়ায় শৃঙ্খলা ভঙ্গে দায়ে তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে।