২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে ডাকাত সন্দেহে পিটুনি, নিহত ১

দিনাজপুরের বিরামপুরে ডাকাত সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে মেরেছে জনতা।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2015, 11:12 AM

Updated : 22 Aug 2022, 02:11 PM

নিহত নাজমুল হক (৫০) বোঁচাগঞ্জ উপজেলার জহির উদ্দিনের ছেলে।

সোমবার গভীর রাতে উপজেলার মৌপুকুর গ্রামে এ ঘটনা ঘটে বলে বিরামপুর থানার ওসি আমিরুজ্জামান জানান।

গ্রামবাসীর বরাত দিয়ে তিনি বলেন, “সোমবার রাত ৩টায় মৌপুকুর গ্রামে হাসান আলীর বাড়িতে হানা দেয় ডাকাতরা।

“প্রতিবেশীরা টের পেয়ে মোবাইল ফোনে গ্রামবাসীকে খবর দিলে তারা জড়ো হয়ে ডাকাতদের ধাওয়া করে। এক পর্যায়ে গ্রামবাসী নাজমুলকে ধরে পিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

পুরনো খবর:

মেলায় বিস্ফোরণের ঘটনায় কাহারোল থানার ওসি প্রত্যাহার
চোখ উপড়ে শিশুকে হত্যা