২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সলঙ্গায় ‘স্বামীর’ ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

পারিবারিক কলহের জেরে সিরাজগঞ্জের সলঙ্গায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2015, 12:41 PM

Updated : 22 Aug 2022, 02:07 PM

সলঙ্গা থানার এএসআই খায়রুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে রায়গঞ্জ উপজেলার হোড়গাঁতি কলেজপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত কমেলা খাতুন (২৫) সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ধুকুরিয়া গ্রামের মজনু সেখের স্ত্রী।

তিনি সলঙ্গার নলকা মোড় এলাকার এসিআই ফুড মিলে চাকরি করতেন।

নিহতের পরিবারের বরাত দিয়ে এসআই বলেন, সাত বছর আগে মজনুর সঙ্গে কমেলার বিয়ে হয়। বিয়ের পর থেকে মজনু মাদক ও জুয়ার নেশায় আসক্ত হয়ে পড়েন। এ নিয়ে কলহের কারণে তারা আলাদা বসবাস করতেন।

“মঙ্গলবার রাত ১০টায় কাজ শেষে বাড়ি ফেরার পথে হোড়গাঁতী কলেজপাড়ায় কমেলাকে  ছুরিকাঘাত করে পালিয়ে যায় মজনু। পথচারীরা উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।”

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এএসআই খায়রুল ।

পুরনো খবর:

নেত্রকোণায় শিক্ষককে কুপিয়ে হত্যা
দিনাজপুরে ছাত্রাবাসে গলা কেটে হত্যা