২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে পিস্তল ও গুলিসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কাঁঠালপাড়া থেকে অস্ত্র ও গুলিসহ একজনকে আটক করেছে র‌্যাব।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2015, 06:41 PM

Updated : 22 Aug 2022, 02:05 PM

সোমবার দুপুরে আটক কামাল হোসেন (২৮) একই উপজেলার রঘুনাথপুর গ্রামের মো. ইয়াহিয়ার ছেলে।

র‌্যাব-৫-এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার এএসপি অলোক বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোমবার দুপুর পৌনে ১টার দিকে কামালকে আটক করে র‌্যাব।”

এ সময় তার কাছ থেকে ২টি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে জানান এএসপি।