২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

নোয়াখালীতে ছাত্রলীগের এক নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2015, 04:51 PM

Updated : 22 Aug 2022, 01:18 PM

সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন জানান, শনিবার রাতে সদর উপজেলার সালেহপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত মেহেদি হাসান মিঠু নোয়াখালী জেলা ছাত্রলীগের সদস্য।

তিনি সদর উপজেলার কাশিপুর গ্রামের আবদুল মতিনের ছেলে এবং নোয়াখালী সরকারি কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ছাত্র।

তাকে জেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।

মিঠু বলেন, “শনিবার রাতে বাড়ি থেকে মোটরসাইকেলে করে মাইজদীতে যাওয়ার পথে সালেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে শামীম, সুমন, জুয়েল ও রাসেলের নেতৃত্বে একদল সন্ত্রাসী পথ আটকে ধরে আমাকে নিয়ে যায়। পরে তারা আমাকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে পালিয়ে যায়।” 
ওসি আনোয়ার বলেন, মিঠুকে উদ্ধারের পর প্রথমে নোয়াখালী সদর হাসপাতাল এবং সেখান থেকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার সঙ্গে জড়িতদেরকে ধরতে অভিযান চলছে। দ্রুতই তাদের গ্রেপ্তার করা হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।