২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাকিব হত্যা মামলায় অভিযোগপত্র গ্রহণ

খুলনায় মলদ্বারে হাওয়া ঢুকিয়ে শিশু রাকিব হাওলাদার (১২) হত্যা মামলায় অভিযোগপত্র গ্রহণ করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2015, 05:55 PM

Updated : 22 Aug 2022, 01:10 PM

রোববার খুলনার মহানগর হাকিম ফারুক ইকবালের আদালত এ আদেশ দেন।   

বাদীপক্ষেরর আইনজীবী মোমিনুল ইসলাম জানান, আদালত অভিযোগপত্র গ্রহণ করে মামলার পরবর্তী কার্যক্রম চালানোর জন্য মহানগর দায়রা জজ আদালতে পাঠানোর নির্দেশ দেয়।

ওই আদালতে ২২ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি হবে বলে জানান অ্যাডভোকেট মোমিনুল। 

এজাহারভুক্ত তিন আসামি শরীফ, তার মা বিউটি বেগম ও চাচা মিন্টু মিয়ার বিরুদ্ধে গত ২৫ অগাস্ট অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা সদর থানার এসআই কাজী মোস্তাক আহমেদ।

গত ৩ অগাস্ট নগরীর শরীফ মোটরসে মোটরসাইকেলে হাওয়া দেওয়ার কম্প্রেসার মেশিন দিয়ে শিশু রাকিবের মলদ্বারে হাওয়া ঢোকানো হয়।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই ঘটনায় জড়িত অভিযোগে শরীফ ও মিন্টু মিয়াকে জনতা পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে শরীফের মা বিউটি বেগমকে গ্রেপ্তার করা হয়।