২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আটক

শিশুটি মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণিতে পড়ে; বন্ধুদের সঙ্গে খেলার সময় ডেকে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2023, 09:58 PM

Updated : 26 Apr 2023, 09:58 PM

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সাত বছর বয়সি এক মেয়ে শিশুকে ধর্ষণে ধর্ষণের অভিযোগে ৪৫ বছরের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বুধবার দুপুরে শিশুটির পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে আটক করা হয় বলে জানান আড়াইহাজার থানার ওসি এমদাদুল হক।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আমজাদ আলী।

শিশুটির বাবা বলেন, তার মেয়ে স্থানীয় একটি মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণিতে পড়ে। রোববার (২৩ এপ্রিল) দুপুরে বাড়ির পাশে বন্ধুদের সঙ্গে খেলার সময় তাকে ডেকে নিয়ে যান আমজাদ আলী। পরে স্থানীয় একটি মার্কেটের ছাদে নিয়ে তাকে ধর্ষণ করেন।

ভয়ে শিশুটি পরিবারের কাউকে জানায়নি; তবে পরে শারীরিক অবস্থা খারাপ হয়ে গেলে বাবা মায়ের কাছে তার বন্ধুরা সবকিছু খুলে বলে।

তার বাবা বলেন, “ঘটনার পর থেইকাই আমার মাইয়া অসুস্থ হইয়া পড়ে। আমার মাইয়া ভয়ে কাউরে কিচ্ছু কয় নাই। কিন্তু ঘটনাটা ওর বন্ধুরা দেখছিল।

“আজকে মাইয়ার জ্বর বাড়লে বন্ধুদের একজন তার মায়রে এই ঘটনা জানায়। ওই বন্ধুর মায় আইসা আমাদের বললে আমরা থানায় গিয়া অভিযোগ করি।”

আড়াইহাজার থানার ওসি এমদাদুল হক বলেন, ভুক্তভোগী শিশুটির স্বজনদের অভিযোগ পেয়ে পর ঘটনাস্থলে গিয়ে পুলিশ প্রাথমিক তদন্তের পর অভিযুক্তকে আটক করে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলার পর শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে।