যশোরে নসিমন চোর সন্দেহে পিটিয়ে একজনকে হত্যা, আরেকজন নিখোঁজ
চাঁচুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে কোতোয়ালি থানার এসআই অমৃত লাল দাস জানান।
যশোর সদর উপজেলায় চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একজন আহত এবং একজন নিখোঁজ রয়েছেন।
রোববার ভোররাতে উপজেলার চাঁচুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে কোতোয়ালি থানার এসআই অমৃত লাল দাস জানান।
নিহত মিজানুর রহমান (৩৫) যশোরের চৌগাছা উপজেলার কালিকাপুর গ্রামের বাসিন্দা।
ঘটনায় আহত মনিরুল ইসলাম (৩৮) যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এবং মাগুরার শালিখার বাসিন্দা নিখোঁজ বিল্লাল হোসেনকে (৪০) উদ্ধারে ফায়ার সার্ভিস একটি পুকুরে তল্লাশি চলছে।
পুলিশ জানায়, স্থানীয়রা নসিমন চোর সন্দেহে তাদের ঘিরে ফেলে। এ সময় মারধরে মিজানুর ঘটনাস্থলেই মারা যান। আহস হন মনিরুল। আর বিল্লাল পাশের একটি পুকুরে ঝাঁপ দেন।
যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আব্দুস সালাম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ ব্যক্তির সন্ধানে উদ্ধার অভিযান শুরু করেছে।
