জামালপুরে নিখোঁজের দুদিন পর নদী থেকে মরদেহ উদ্ধার
তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন বলে স্বজনদের বরাত দিয়ে ওসি জানান।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় নিখোঁজের দুদিন পর নদী থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে উপজেলার ঝাড়কাটা নদীর ভেলামারি এলাকার থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে মাদারগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুল হক জানান।
মৃত গবি মণ্ডল (৫৫) ওই এলাকার বাসিন্দা।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি মাহবুবুল হক বলেন, “সকালে স্থানীয়রা ওই এলাকার ঝাড়কাটা নদীতে মরদেহ ভাসতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে নদী থেকে গবি মণ্ডলের ভাসমান মরদেহ উদ্ধার করে। তিনি শনিবার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন। গবি মণ্ডল মৃগী রোগে আক্রান্ত ছিলেন বলে স্বজনদের বরাত দিয়ে ওসি জানান।
কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
