২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আড়াই ঘণ্টার আগুনে পুড়ল ময়মনসিংহে শ্যামগঞ্জ বাজার

বুধবার রাত সোয়া ১০টার দিকে আগুন ধরে; রাত পৌনে ১টায় নিয়ন্ত্রণে আসে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2023, 01:04 AM

Updated : 23 Mar 2023, 01:04 AM

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি দোকান পুড়ে গেছে।

বুধবার রাত সোয়া ১০টার দিকে শ্যামগঞ্জ মধ্যবাজার এলাকায় আগুন ধরে। পৌনে ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ময়মনসিংহ বিভাগীয় উপপরিচালক মো. মতিয়ার রহমান বলেন, রাত সোয়া ১০টার দিকে স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ১০টি ইউনিট কাজ করেছে।

রাত পৌনে ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে তিনি জানান।

হার্ডওয়ারের দোকানসহ বেশ কয়েকটি দোকানে পুড়ে গেছে জানালেও হতাহতের কোনো খবর দিতে পারেননি তিনি।