১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

চট্টগ্রামে তেলের গুদামে আগুন

এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Nov 2026, 08:29 PM

Updated : 10 Nov 2026, 08:29 PM

চট্টগ্রাম নগরীর কদমতলী পোড়া মসজিদ এলাকায় একটি জ্বালানি তেলের গুদামে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিসের আগ্রাবাদ ও নন্দনকানন স্টেশনের ৫টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে বলা হয়, সন্ধ্যায় খবর পেয়ে আগ্রাবাদ ও নন্দনকানন ফায়ার স্টেশনের মোট ৫টি গাড়ি আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন বলেন, “আগুন নিয়ন্ত্রণে এলেও এখনও ধোঁয়া আছে। শুরুতে তেলের দোকানে আগুন শুনে আমরা আসি। এসে দেখতে পাই সেখানের তেলের গুদাম। পরে আমরা আবার ফোম নিয়ে আসি। তারপর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।”