২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় ১২০ গুলিসহ বিদেশি পিস্তল ও ইয়াবা জব্দ

এ ছাড়া দুটি ম্যাগাজিন, ইয়াবা ও কিছু টাকা জব্দ করা হয় বলে পুলিশ জানায়।

কুমিল্লায় ১২০ গুলিসহ বিদেশি পিস্তল ও ইয়াবা জব্দ

পুলিশ জানায়, এ ঘটনায় কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় অস্ত্র ও মাদক আইনে আলাদা মামলা হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2023, 06:03 PM

Updated : 05 Apr 2023, 06:03 PM

কুমিল্লার আদর্শ সদর উপজেলায় ১২০ গুলিসহ বিদেশি পিস্তল জব্দ করেছে পুলিশ। এ ছাড়া দুটি ম্যাগাজিন, ইয়াবাসহ কিছু টাকাও জব্দ করা হয়েছে।

বুধবার দুপুরে বিষয়টি জানান কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান।

এর আগে মঙ্গলবার (৪ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পাঁচথুবী ইউনিয়নের বারাইপুর গ্রামে অভিযান চালায় পুলিশ।

খন্দকার আশফাকুজ্জামান জানান, রাতে ওই গ্রামের সন্ত্রাসী শাহজাহান ওরফে সাজুর (৩২) বসতঘর থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদক জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান সাজু।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, পরে স্থানীয়দের সামনেই শাহজাহানের ঘরের খাটের তোশকের নিচে, বালিশের পাশে ও ওয়্যারড্রোবের ভেতর থেকে পিস্তল, ম্যাগাজিন, গুলি, এক হাজার ১৭০টি ইয়াবা ট্যাবলেট, একটি মোবাইল ফোন ও ২৬ হাজার টাকা জব্দ করা হয়।

আশফাকুজ্জামান আরও বলেন, এ ঘটনায় বুধবার সকালে শাহজাহান ওরফে সাজুর বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় অস্ত্র ও মাদক আইনে আলাদা মামলা হয়েছে। তাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।