২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে ট্রাক চাপায় গেল ২ মোটরসাইকেল আরোহীর প্রাণ

পাটুরিয়াগামী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় বলে জানায় পুলিশ।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2024, 09:13 PM

Updated : 27 Feb 2024, 09:13 PM

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কে উপজেলার ধূলণ্ডী এলাকায় এ ঘটনা ঘটে বলে ঘিওর থানার ওসি সুকুমার রায় জানান। 

নিহতদের মধ্যে একজন সদর উপজেলার ভাটবাউর এলাকার সামসুল হকের ছেলে জুয়েল (৩৫)। অপরজনের নাম-পরিচয় পাওয়া যায়নি। 

স্থানীয়দের বরাতে ওসি সুকুমার রায় বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ধূলণ্ডী বাসস্ট্যান্ড এলাকায় পাটুরিয়াগামী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী মারা যান।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ঘটনার পরপর চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে; এ ঘটনায় হাইওয়ে থানা পুলিশ আইনি ব্যবস্থা নিচ্ছে বলে জানান ওসি সুকুমার রায়।