শেরপুরে কৃষি কর্মকর্তাকে মারধর: সাবেক ছাত্রদলে নেতা গ্রেপ্তার
ছাত্রদলের দুজনের বিরুদ্ধে মামলা করেন কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদী।
শেরপুরের নকলায় কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় প্রধান আসামি ছাত্রদলের সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নকলা থানার ওসি মো. ফিরোজ হোসেন শুক্রবার বলেন, প্রধান আসামি রাহাত হাসান কাইয়ুমকে বৃহস্পতিবার থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। পরে রিমান্ডের আবেদনসহ তাকে আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারাগারে পাঠিয়েছে।
নকলা পৌরসভার ধুকুরিয়া গ্রামের বাসিন্দা কাইয়ুম উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব। উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীকে মারধরের ঘটনার পর তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।
এর আগে ১২ নভেম্বর এই মামলায় কাইয়ুমের সহযোগী ছাত্রদল কর্মী ফজলুকেও গ্রেপ্তার করে পুলিশ।
৫ নভেম্বর অবৈধভাবে সরকারি কৃষি প্রণোদনা দিতে রাজি না হওয়ায় নকলা উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীকে উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রাহাত হাসান কাইয়ুম (৩৫) ও তার সহযোগী ফজলুর (৩২) মারধর করেন বলে অভিযোগ ওঠে।
ওই দিন রাতেই ছাত্রদলের দুজনের বিরুদ্ধে মামলা করেন শাহরিয়ার মোরসালিন মেহেদী।
আরও পড়ুন:
