শেরপুরে কৃষি কর্মকর্তাকে মারধর: আসামি গ্রেপ্তার
ফজলুকে (৩২) বুধবার রাতে ঢাকার আদাবর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
শেরপুরের নকলা উপজেলা কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
নকলা থানার এসআই এবং মামলার তদন্তকারী কর্মকর্তা মো. তারিকুল ইসলাম বলেন, আসামি ফজলুর রহমান ফজলুকে (৩২) বুধবার রাতে ঢাকার আদাবর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
৫ নভেম্বর অবৈধভাবে সরকারি কৃষি প্রণোদনা দিতে রাজি না হওয়ায় নকলা উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীকে উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রাহাত হাসান কাইয়ুম (৩৫) ও তার সহযোগী ফজলুর (৩২) মারধর করেন বলে অভিযোগ ওঠে।
ওই দিন রাতেই ছাত্রদলের দুজনের বিরুদ্ধে মামলা করেন শাহরিয়ার মোরসালিন মেহেদী।
পর দিন কাইয়ুমকে বহিষ্কার করে ছাত্রদল।
