২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

নির্বাচন কমিশনে বিদেশি কোনো চাপ নেই: সিইসি

দ্বাদশ সংসদ নির্বাচনে বিএনপিসহ সকল বিরোধী দল অংশগ্রহণ করবে বলে আশা করছেন প্রধান নির্বাচন কমিশনার।

নির্বাচন কমিশনে বিদেশি কোনো চাপ নেই: সিইসি

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় বুধবার স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2022, 07:05 PM

Updated : 21 Dec 2022, 07:05 PM

আগামী সংসদ নির্বাচন নিয়ে কমিশনের ওপর বিদেশি রাষ্ট্রদূতদের কোনো চাপ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

বুধবার মির্জাগঞ্জ উপজেলায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতীয় নির্বাচন নিয়ে রাষ্ট্রদূতরা যে মন্তব্য করছেন সে বিষয়ে নির্বাচন কমিশনার হিসেবে কোনো বক্তব্য নেই। তারা যে মন্তব্য দিচ্ছে সেটি রাষ্ট্রদূত ও সরকারের বিষয়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সম্প্রতি যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশের রাষ্ট্রদূত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ‘আন্তর্জাতিক সম্প্রদায় বা বিদেশি রাষ্ট্রদূতদের কোনো চাপ নির্বাচন কমিশনের উপর নেই’ বলেও জানান সিইসি কাজী হাবিবুল আউয়াল।

তিনি বলেন, “জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে নির্বাচনে কোনো দলকে বাধ্য করা হচ্ছে না। আমরা নির্বাচনে সকল দলকে অংশগ্রহণ করতে আহবান করছি। বিরোধী দল যদি নির্বাচনে অংশগ্রহণ করে তবে নির্বাচন আরও অংশ গ্রহণমূলক হবে। আমরা আশাবাদী আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিসহ সকল বিরোধী দল নির্বাচনে অংশগ্রহণ করবে।”

মির্জাগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গিগীর আলমের সভাপতিত্বে এই অনুষ্ঠানে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবির, বরিশাল বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান, বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান, পটুয়াখালীর জেলা প্রশাসক মো. শরিফুল ইসলাম, পটুয়াখালীর পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: 

কে জিতল বিবেচ্য নয়, ‘জনরায় চায়’ যুক্তরাষ্ট্র: পিটার হাস

বাংলাদেশের ভোটে যুক্তরাষ্ট্র কারও পক্ষ নেবে না: পিটার হাস

নির্বাচন নিয়ে ‘বিদেশি প্রেসক্রিপশনের’ প্রয়োজন নেই: নাছির

জাপানি দূত ‘চরম সত্য’ বলেছেন: ফখরুল

বাংলাদেশ এখন উপনিবেশ না: মোমেন 

জাপানি দূতকে তলব: ভিয়েনা কনভেনশন মনে করিয়ে দিলেন প্রতিমন্ত্রী