২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তাগাছার বিখ্যাত মন্ডার দোকানকে দেড় লাখ টাকা জরিমানা

“অভিযানে দেখা যায় কারখানার ভেতরের পরিবেশ অস্বাস্থ্যকর, কারিগররা অপরিচ্ছন্ন অবস্থায় মিষ্টি তৈরির কাজ করছেন।”

মুক্তাগাছার বিখ্যাত মন্ডার দোকানকে দেড় লাখ টাকা জরিমানা

গোপাল পালের মণ্ডার দোকানের ভেতরে অস্বাস্থ্যকর পরিবেশ দেখতে পায় ভ্রাম্যমান আদালত।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2023, 12:25 AM

Updated : 07 Jul 2023, 12:25 AM

অপরিচ্ছন্নতার কারণে ময়মনসিংহের মুক্তাগাছার বিখ্যাত একটি মন্ডার দোকানে অভিযান চালিয়ে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বিকালে গোপাল পালের মন্ডার দোকানে অভিযান চালান মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম লুৎফর রহমান।

তিনি বলেন, “অভিযানে দেখা যায় কারখানার ভেতরের পরিবেশ অস্বাস্থ্যকর, কারিগররা অপরিচ্ছন্ন অবস্থায় মিষ্টি তৈরির কাজ করছেন। এ ছাড়া ভ্যাট ফাঁকি দেওয়া, ক্রেতাদের রসিদ না দেওয়া, উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্য না রেখে অতিরিক্ত দাম আদায়, মুসকের চালান না দেওয়ার মতো বিষয়ও আদালতের নজরে আসে।”

এর পরিপ্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ও ৪৫ ধারায় প্রসিদ্ধ গোপাল পালের মন্ডার দোকানকে দেড় লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।