২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সম্মেলনে যাওয়ার পথে দুর্ঘটনায় আওয়ামী লীগ নেতার মৃত্যু

সকালে এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় তাদের প্রাইভেট কারটিকে যাত্রীবাহী বাস চাপা।

সম্মেলনে যাওয়ার পথে দুর্ঘটনায় আওয়ামী লীগ নেতার মৃত্যু

বজলুর রহমান

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2022, 10:21 PM

Updated : 24 Dec 2022, 10:21 PM

মাদারীপুর থেকে ঢাকায় আওয়ামী লীগের সম্মেলনে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন পর্যায়ের এক নেতা নিহত হয়েছেন।  

শনিবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জেলার শিবচরের ভদ্রাসন  ইউনিয়নের চেয়ারম্যান জানান। 

নিহত বজলুর রহমান (৪০) ওই ইউনিয়নের আব্দুল মান্নান বেপারীর ছেলে। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। 

ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বেপারী জানান, শনিবার প্রাইভেট কারে ঢাকায় আওয়ামী লীগের সম্মেলনে যাচ্ছিলেন বজলুর রহমানসহ পাঁচজন। সকাল ১০টার দিকে এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় তাদের প্রাইভেট কারটিকে একটি যাত্রীবাহী বাস চাপা। 

এতে বজলুর রহমান, ওই ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আবুল হোসেন (৪৫), আওয়ামী লীগের নেতা বিপ্লব (৩৫), আকাশ মালোসহ (৩৫) পাঁচজন আহত হন। 

তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সন্ধ্যায় বজলুর রহমান মারা যান। 

ঢাকা থেকে তার মরদেহ এখনও বাড়িতে এসে পৌঁছেনি বলে জানান চেয়ারম্যান রহিম বেপারী।