১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রামপালের জন্য ইন্দোনেশিয়ার কয়লা এল মোংলায়

লাইটারেজ জাহাজের মাধ্যমে এসব কয়লা নেওয়া হয় তাপ বিদ্যুৎকেন্দ্রটির জেটিতে, সেখান থেকে গুদামে।

রামপালের জন্য ইন্দোনেশিয়ার কয়লা এল মোংলায়

রামপাল বিদ্যুৎকেন্দ্র।

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2023, 12:43 AM

Updated : 26 Jun 2023, 12:44 AM

রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য ইন্দোনেশিয়া থেকে আমদানি করা কয়লা মোংলা বন্দরে পৌঁছেছে।

রোববার বিকাল ৫টায় ৩২ হাজার ১২১ মেট্রিক টন কয়লা নিয়ে বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়ীয়া-১১ নম্বর অ্যাংকরেজে পৌঁছে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এম ভি বসুন্ধরা ইমপ্রেস।

সন্ধ্যা ৬টায় কয়লা খালাসের কাজ শুরু হয় বলে জানান জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক।

লাইটারেজ জাহাজের মাধ্যমে এসব কয়লা নেওয়া হয় রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে। এরপর জেটি থেকে তা নিয়ে যাওয়া হয় কেন্দ্রের গুদামে।

গত ৩১ মে বাংলাদেশের উদ্দেশে ইন্দোনেশিয়া ছাড়ে জাহাজটি।

এর আগে গত ১০ জুন ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য আমদানি করা ২৬ হাজার ৬২০ মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরে আসে চীনের পতাকাবাহী জাহাজ এম ভি জে হ্যায়।

এছাড়া ১৬ ও ২৯ মে ইন্দোনেশিয়া থেকে দুই দফায় ৩০ হাজার ও ৩০ হাজার ৫০০ মেট্রিক টন কয়লা নিয়ে দেশে এসেছিল এম ভি বসুন্ধরা ইমপ্রেস এবং এম ভি বসুন্ধরা ম্যাজেস্টি।