২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পিলারে বাইকের ধাক্কা, নিহত ২

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর সাইড পিলারে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই দুইজন মারা যান বলে জানায় পুলিশ।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2024, 09:21 PM

Updated : 22 Jan 2024, 09:21 PM

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পিলারের সঙ্গে বাইকের ধাক্কার পর দুইজনের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও এক আরোহী।

সোমবার দুপুরে উপজেলার ঢাকি সেতুতে এ ঘটনা ঘটে বলে মিঠামইন থানার ওসি আহসান হাবীব জানান।

নিহতরা হলেন- উপজেলার চানপুর এলাকার আতাউর রহমানের ছেলে ইয়াছিন (২৫) ও সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কাঁঠালবাড়ী এলাকার প্রয়াত আব্দুস সালামের ছেলে আমীর হোসেন (২০)।

আহত মিজানুর রহমান (৩০) উপজেলার ঘাগড়া ইউনিয়নের দয়াহাটি এলাকার রেজু মিয়ার ছেলে। তিনি কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি আছেন।

স্থানীয়দের বরাতে ওসি আহসান হাবীব জানান, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর সাইড পিলারে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই ইয়াছিন ও আমীর মারা যান।

খবর পেয়ে দুইজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।