১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

দৌলতদিয়া-পাটুরিয়া চলাচল শুরু, ঘাটে ভিড়েছে আটকে থাকা ফেরি

নদীপথ দৃষ্টিসীমার বাইরে চলে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2023, 10:53 AM

Updated : 15 Jan 2023, 06:09 PM

ঘন কুয়াশায় নয় ঘণ্টা ব‌ন্ধ থাকার পর দৌলত‌দিয়া-পাটু‌রিয়ায় নৌরুটে ফে‌রি চলাচল আবার শুরু হ‌য়ে‌ছে। মাঝ পদ্মায় আটকা পড়া দুটি ফেরিও ঘাটে ভিড়েছে।

কুয়াশা কেটে গেলে রোববার সকাল সাড়ে ৬টা থেকে ফেরি চলাচল আবার শুরু হয় বলে বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের উপ-মহাব‍্যবস্থাপক মো. খালেদ নেওয়াজ জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, শনিবার সন্ধ্যা থেকে কুয়াশা বাড়তে থাকে। রাত সাড়ে ৯টার দিকে নদী পথ দৃষ্টি সীমার বাইরে চলে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি বন্ধ করে দেওয়া হয়।

সে সময় মাঝ নদীতে দুটি ফেরি ও ঘাট এলাকায় কিছু যাত্রীবাহী গাড়ি ও পণ‍্যবাহী ট্রাক আটকা পড়ে।

পুরানো খবর:

কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়ায় চলাচল বন্ধ, মাঝ পদ্মায় আটকে ফেরি

কুয়াশা কেটে যাওয়ার পর মাঝ নদীতে আটকে থাকা ফেরি দুইটি ঘাটে ভিড়ে বলে জানান খালেদ নেওয়াজ।