হবিগঞ্জে পিকআপ ভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে আরেক জনের মৃত্যু হয়।
হবিগঞ্জের চুনারুঘাটে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৩ জন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ সড়কের চাঁনভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান চুনারুঘাট থানার ওসি মো. রাশেদুল হক।
নিহতরা হলেন, চুনারুঘাটের দেওরগাছ ইউনিয়নের রাজাপুর গ্রামের বাসিন্দা অটোরিকশাটির চালক জসিম মিয়া (২৩), মিরাশী ইউনিয়নের বড় লাদিয়া গ্রামের মৃত আব্দুস ছাত্তারের ছেলে রুমেল আহমেদ (৪০) ও কালিশিড়ি গ্রামের আব্দুর রহিমের স্ত্রী নাজমা আক্তার (৪০)।
ওসি জানান, সিএনজিচালিত অটোরিকশাটি চুনারুঘাট থেকে শায়েস্তাগঞ্জের দিকে যাচ্ছিল। পথে চাঁনভাঙ্গা এলাকায় বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের সঙ্গে সেটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়।
আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে আরেক জনের মৃত্যু হয়।
হতাহতরা সবাই অটোরিকশাটির যাত্রী বলে জানান ওসি।
[ প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]
