২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে অস্ত্র ও ফেনসিডিল জব্দ, নারী গ্রেপ্তার

ওসি বলেন, রোজিনা ও তার স্বামী দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদকের ব্যবসা চালিয়ে আসছিলেন।

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2023, 06:25 PM

Updated : 20 Oct 2023, 06:25 PM

ঝালকাঠির রাজাপুর উপজেলায় একটি দেশি পিস্তল, ১০টি কার্তুজ ও ১৫ বোতল ফেনসিডিলসহ এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

রাজাপুর থানা ওসি পুলক চন্দ্র রায় জানান, বুধবার রাতে উপজেলার গালুয়া ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

গ্রেপ্তার রোজিনা বেগম (২৮) ওই এলাকার মো. আল-আমিন হোসেনেরে স্ত্রী।

ওসি বলেন, রোজিনা ও তার স্বামী দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদকের ব্যবসা চালিয়ে আসছিলেন।

খবর পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সদস্যরা অভিযান চালিয়ে তার বাড়ি থেকে ১৫ বোতল ফেনসিডিল, একটি পিস্তল ও ১০টি কার্তুজ জব্দ করে।

তিনি আরও বলেন, এ সময় আল-আমিন পালিয়ে যান; তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে দুইটি মামলা করা হয়।

রোজিনাকে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানান তিনি।

[ প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]