২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের নামাজ পড়ে বাইকে ‘ঘুরতে গিয়ে’ এসএসসি পরীক্ষার্থী নিহত

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি জানান, বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে একে একে তিনটি গাছের সঙ্গে ধাক্কা খায়।

ঈদের নামাজ পড়ে বাইকে ‘ঘুরতে গিয়ে’ এসএসসি পরীক্ষার্থী নিহত

নিহত বিপ্লব হোসেন

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2023, 04:50 PM

Updated : 22 Apr 2023, 04:50 PM

জয়পুরহাটের কালাইয়ে গাছের সঙ্গে বাইকের ধাক্কায় এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। সে ঈদের নামাজ শেষে বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছিল।

শনিবার বেলা ১১টার দিকে উপজেলার জিন্দারপুর ইউনিয়নের মহেশপুর বুড়িপুকুর এলাকায় এ ঘটনা ঘটে বলে কালাই থানার ওসি এসএম মঈনুদ্দিন জানান।

১৬ বছর বয়সী নিহত বিপ্লব হোসেন ওই ইউনিয়নের হাজীপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে। এবার তার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।

নিহতের স্বজনদের বরাত দিয়ে ওসি মঈনুদ্দিন জানান, বিপ্লব ঈদের নামাজ শেষে বাড়িতে খাবার খেয়ে তার বন্ধুদের সঙ্গে দেখা করার জন্য বাইক নিয়ে বের হয়

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি আরও জানান, বুড়িপুকুর এলাকায় বিপ্লবের বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একে একে তিনটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে বাহনটি দুমড়ে-মুচড়ে জমির মধ্যে পড়ে গেলে ঘটনাস্থলেই বিপ্লবের মৃত্যু হয়।