২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় ইজিবাইকে ট্রাকের ধাক্কায় নিহত দুই, আহত ৬

হতাহতরা সবাই শ্রমিক।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2023, 11:59 AM

Updated : 21 Aug 2023, 12:13 PM

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার শ্রমিকবাহী একটি ইজিবাইকে মাছবাহী ট্রাকের ধাক্কায় দুই শ্রমিক নিহত ও ছয় জন আহত হয়েছেন।

সোমবার সকাল ৭টার দিকে উপজেলার হাটবোয়ালিয়া বাজারের কাছে এ ঘট্না ঘটে বলে আলমডাঙ্গার থানার পরিদর্শক মোহাম্মদ ফরিদ জানান।

নিহতরা হলেন: আলমডাঙ্গা উপজেলার শিবপুর গ্রামের প্রয়াত আতিয়ার রহমানের ছেলে সাজিবুল হক (৫২) ও একই গ্রামের সখা মোল্লার ছেলে খাইরুল ইসলাম (৪০)।

আহতরা হলেন: আজিজুল হক ( ৪১), জানু উদ্দিন (৪৫), দিপু হোসেন (১৯), আব্দুস সামাদ (৩০), আশাদুল হক (৫৫) ও আনারুল ইসলাম (৫০)। তাদের কুষ্টিয়া সদর হাসপাতাল ও আলমডাঙ্গায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়দের বরাত দিয়ে থানার পরিদর্শক ফরিদ জানান, আলমডাঙ্গার শিবপুর গ্রাম থেকে আট জন শ্রমিক ইজিবাইকে চড়ে মেহেরপুর জেলায় যাচ্ছিলেন কাজের উদ্দেশ্যে। হাটবোয়ালিয়া বাজারের কাছে পৌঁছলে মাছ ভরতি একটি ট্রাক সামনে থেকে ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে শ্রমিকরা আহত হন। তাদের উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের কুষ্টিয়া সদরসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ জানায়, ট্রাকটি আটক করা গেলেও এর চালক ও সহকারী পালিয়েছেন।