১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নাটোরে ভুট্টা ক্ষেতে পড়ে ছিল যুবকের রক্তাক্ত লাশ

পুলিশের ধারণা, এটি হত্যাকাণ্ড।

নাটোরে ভুট্টা ক্ষেতে পড়ে ছিল যুবকের রক্তাক্ত লাশ
নাটোরের সদর উপজেলায় ভুট্টা ক্ষেত থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2025, 02:53 PM

Updated : 26 Aug 2026, 11:59 AM

নাটোরের সদর উপজেলায় একটি ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে নাটোর-রাজশাহী মহাসড়কের ভেদরার বিল এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে সদর থানার ওসি মো. মাহাবুর রহমান জানান। 

পুলিশের ধারণা, ওই যুবকের বয়স প্রায় ৩০-৩৫ বছর।  

ওসি মাহাবুর বলেন, খবর পেয়ে ওই ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের পরিচয় শনাক্তে কাজ চলছে। 

“মরদেহটির মুখে, কানে ও শার্টে রক্তের ছোপ ছোপ দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড।” 

মরদেহ নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।