২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ ১০ দিন

এরপর শুক্রবার সাপ্তাহিক বন্ধ শেষে আগামী ২৯ এপ্রিল থেকে বন্দরে পুনরায় ব্যবসায়িক কার্যক্রম চালু হবে।

ঈদে কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ ১০ দিন

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2023, 04:04 PM

Updated : 19 Apr 2023, 04:06 PM

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দরের কার্যক্রম ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সময় স্থলবন্দরের পণ্য আমদানি ও রপ্তানিসহ সকল ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে।

সোনাহাট স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সরকার রকিব আহমেদ জুয়েল ও সাধারণ সম্পাদক মোস্তফা জামান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বন্ধের এ সিদ্ধান্ত জানানো হয়।

স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি সরকার রকিব আহমেদ জুয়েল জানান, ১৯ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত মোট ৯ দিনের জন্য স্থলবন্দরের ছুটি ঘোষণা করা হয়েছে। এরপর শুক্রবার সাপ্তাহিক বন্ধ শেষে আগামী ২৯ এপ্রিল, শনিবার থেকে বন্দরে পুনরায় ব্যবসায়িক কার্যক্রম চালু হবে।

সোনাহাট স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মোহাম্মদ রহুল আমীনও এই চিঠি ইস্যু হওয়ার কথা জানিয়েছেন।