০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

দীপাবলি: বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, স্বাভাবিক যাত্রী পাারাপার

“ভারতে সরকারি ছুটি থাকায় বন্দর ব্যবহারকারী সংশ্লিষ্ট সবাই ছুটিতে রয়েছেন।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 09 Nov 2026, 10:13 AM

Updated : 09 Nov 2026, 10:12 AM

সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব কালীপূজা উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।

সোমবার সকাল থেকে দুদেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল কাস্টম হাউস ও বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলছে।

পাশাপাশি বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে যাত্রী যাতায়াতও স্বাভাবিক রয়েছে।

মঙ্গলবার সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক বদরুজ্জামান বনি।

বিস্তারিত আসছে …