০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

বিপ্লব ও সংহতি দিবস: বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

তবে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক রয়েছে।

বিপ্লব ও সংহতি দিবস: বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

যশোরের বেনাপোল স্থলবন্দর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 07 Nov 2026, 03:50 PM

Updated : 07 Nov 2026, 03:50 PM

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক রয়েছে।

শনিবার সকাল থেকে বন্দর ও কাস্টমসের সকল কার্যক্রম বন্ধ রয়েছে বলে জানিয়েছেন বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন।

বেনাপোল সি অ্যান্ড এফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি বলেন, ৫ অক্টোবর মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে প্রতিবছর ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

এদিন সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধসহ বন্দর ও কাস্টমসের সব কার্যক্রম বন্ধ রয়েছে। বিষয়টি ভারতের পেট্রাপোল সি অ্যান্ড এফ এজেন্ট ব্যবসায়ীদের আগেই জানিয়ে দেওয়া হয়।

রোববার সকাল থেকে আবার আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন বদরুজ্জামান বনি।

ভারতের পেট্রাপোল বন্দর ক্লিয়ারিং এজেন্টস স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী বলেন, শনিবার বাংলাদেশে সরকারি ছুটি ও সোমবার দীপাবলীতে (কালীপূজা) ভারতে সরকারি ছুটির কারণে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন বলেন, বন্ধের মধ্যে বেনাপোল-পেট্রাপোল চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক রয়েছে। রোববার সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হবে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি সাইফুর রহমান বলেন, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ভারত থেকে আগত বা বাংলাদেশ থেকে ভারতগামী পাসপোর্টধারী যাত্রীরা স্বাভাবিক নিয়মে যাতায়াত করছেন।