জন্ম ও মৃত্যু নিবন্ধন সেবা ৭ দিন বন্ধ
সফটওয়্যার রক্ষণাবেক্ষণের কাজের জন্য বন্ধ রাখা হবে এ সেবা।
সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য অনলাইনে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম সাত দিন বন্ধ থাকবে।
জন্ম ও মৃত্যু নিবন্ধনের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯ অক্টোবর সকাল ৬টা থেকে ২৫ অক্টোবর সকাল ৬টা পর্যন্ত বিডিআরআইএস সফটওয়্যারের রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলবে। এ কারণে নির্ধারিত সময়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে।
সিটি করপোরেশন, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌরসভা, ক্যান্টনমেন্ট বোর্ড এবং সব নিবন্ধন কার্যালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে বিজ্ঞপ্তিটি পাঠানো হয়েছে।
