১৭ অক্টোবর ২০২৬, ০২ কার্তিক ১৪৩৩

দূর্গাপূজা: শেরপুরের নাকুগাঁও স্থলবন্দরে আমদানি-রপ্তানি ৯ দিন বন্ধ

আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও নাকুগাঁও ইমিগ্রেশন চেকপোস্ট খোলা থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Oct 2026, 01:40 PM

Updated : 17 Oct 2026, 01:40 PM

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় র্দূগোৎসব উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর একটানা ৯ দিন বন্ধ থাকবে।

এ সময় এই বন্দরের আমদানি-রপ্তানিসহ অন্যান্য সকল ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছেন আমদানি রপ্তানিকারক সমিতির জেষ্ঠ্য সহসভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল।

তিনি বলেন, নাকুগাঁও স্থলবন্দরের ভারত ও বাংলাদেশের বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ী এবং আমদানি-রফতানিকারক সমিতির যৌথ সিদ্ধান্ত অনুযায়ী দূর্গাপূজা উপলক্ষে ১৭ অক্টোবর (শনিবার) থেকে ২৫ অক্টোবর (রোববার) পর্যন্ত নাকুগাঁও স্থলবন্দরের সকল ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে।

পরে ২৬ অক্টোবর (সোমবার) থেকে পুরোদমে এই বন্দরের সকল কার্যক্রম শুরু হবে।

তবে তিনি বলেন, আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও নাকুগাঁও ইমিগ্রেশন চেকপোস্ট খোলা থাকবে। এ সময় প্রতিদিন এই চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারীরা ভারত-বাংলাদেশে যাত্রী পারাপার করতে পারবেন।