নেত্রকোণায় পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর
খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে পুকুরে ভাসতে দেখা যায়।
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার সকালে উপজেলার কান্দিউড়া ইউনিয়নের তারাকান্দিয়া পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল ইসলাম।
নিহত দুই বছর বয়সি নাবির ওই গ্রামের হাসেম ভুঁইয়া ছেলে।
পরিবার ও স্থানীয়রা জানায়, নাবির সকালে বাড়ির সামনে খেলা করছিল। এ সময় সবার অগোচরে সে বাড়ির সামনে পুকুরে পড়ে যায়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে পুকুরে ভাসতে দেখা যায়।
দ্রুত শিশুটিকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান পুলিশ পরিদর্শক আশরাফুল।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]
