২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে জামায়াতের ১৯ নেতা-কর্মী গ্রেপ্তার

গত ২৮ জুলাই অনুমতি ছাড়া নগরীতে মিছিল করার অভিযোগে কোতোয়ালি মডেল থানায় নাশকতার মামলা করেছে পুলিশ।

ময়মনসিংহে জামায়াতের ১৯ নেতা-কর্মী গ্রেপ্তার

ময়মনসিংহের বিভিন্ন এলাকা থেকে জামায়াতের এসব নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2023, 06:21 PM

Updated : 01 Aug 2023, 06:28 PM

ময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকা থেকে জামায়াতের ১৯ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় এই নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ।

তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের পাঁচদিনের রিমান্ড চেয়ে আদালতে তোলা হলে শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য হয়েছে।

গ্রেপ্তার নেতা-কর্মীরা হলেন, মুক্তাগাছা উপজেলা জামায়াতের সেক্রেটারি আবদুল্লাহ মো. মুজাহিদ (৪৫), অর্থ বিষয়ক সম্পাদক ডা. আজাহারুল ইসলাম শাহিন (৪৬), প্রচার সম্পাদক হাবিবুল্লাহ শরিফ (৪০), সদস্য মামুনুর রশিদ (৪৫), কোতোয়ালি শাখার সদস্য মো. আবু নাসের সিদ্দিকী (৫২), মুক্তাগাছার মো. আনোয়ার হোসেন (৫০), সদর আমীর মো. মফিদুল ইসলাম (৫৫), গৌরীপুরের আসাদুল্লাহ হাফেজ (৫৫), ফুলপুরের আবদুল কাদের (৫০), ঈশ্বরগঞ্জের বরহিত ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. জয়নাল আবদীন (৫১), সদস্য ফজলুল হক মাহবুব (৩৬), সরিষা ইউনিয়ন সেক্রেটারি আমিনুল হক খান (৬৫), তারাকান্দা উপজেলা জামায়াতের আমীর মাওলানা নূরুল ইসলাম (৪০), সদস্য মাওলানা মতিউর রহমান (৫৩), ফুলবাড়িয়ার ইয়াছুব হুজঁর (৪৩), মো. আব্দুল মতিন (৩৫), ভালুকার মাওলানা মোবারক হোসেন (১৯), পাগলার মাহমুদুল হাসান (৩০) এবং ধোবাউড়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. সাইফুল ইসলাম (৪০)।

ওসি শাহ কামাল আকন্দ বলেন, গত ২৮ জুলাই অনুমতি ছাড়া নগরীতে মিছিল করার অভিযোগে কোতোয়ালি মডেল থানায় একটি নাশকতার মামলা করেছে পুলিশ। সেই মামলায় জামায়াতের এসব নেতা-কর্মীদের গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালত আগামী রোববার তাদের রিমান্ড শুনানির দিন ধার্য করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।